কিভাবে বানাবেন রেস্তরার মতো আখনি পোলাও
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম চিকেন
তিন চা চামচ ঘি
এক চা চামচ গোটা জিরে
তিন টেবিল চামচ পেঁয়াজকুচি
দুটি দারুচিনি
একটি তেজপাতা
তিন চা চামচ মসলা বাটা
এক চা চামচ পেঁয়াজ বাটা
দুই চা চামচ পেঁপে বাটা
এক কাপ ভাত
২৫০ গ্রাম টক দই
প্রণালি
প্রথমে সসপ্যানে ঘি দিন। এতে জিরে, পেঁয়াজকুচি, দারুচিনি, তেজপাতা, মসলা বাটা, গরম জল, চিকেন ও পেঁপে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাত, টক দই ও গরম জল দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আখনি পোলাও।

Post a Comment